০৩ রা ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৩৫
ব্লগে কিছু ইসলাম প্রচারক আছেন। তাদেরকে প্রায়শই দেখা যায় বিভিন্ন পরিস্থিতির সুযোগ নিতে। প্রচুর অপ-যুক্তি ও খন্ডিত তত্ব-তথ্যের সমাহারে ইলামের নাম রৌশন করতে গিয়ে তারা এই ধর্মটার খন্ডিত রূপই প্রকাশ করে দেন।
উদাহরস্বরূপ, 'এইডস্'! গত ক'দিন ধরে সঙ্গত কারনেই এ বিষয়ে পোস্ট স্টিকি হয়েছে। ব্যাস্, উলঙ্গজীব তার সুযোগ নিলো সঙ্গ্রামের একটা কপি পেস্ট দিয়ে।
টিপ্যিক্যাল এছলামী তরিকায় সেই লেখায় শুধুই যৌনতা নিয়ে চুড়ান্ত ছি ছি রবে কাদা ছড়িয়ে প্রমানের চেষ্টা চালালো.... ইসলামই নাকি এইডসের একমাত্র ওষুদ।
খেয়াল করুন, যৌনতা ছাড়াও আরো অনেকগুলি উপায়ে এইডস ছড়াতে পারে... সূঁচ শেয়ার, রক্ত সঞ্চালন, গর্ভধারন ইত্যকার অনেক উপায় সম্পর্কে আমরা জানলেও, ইসলাম কিন্তু শুধুমাত্র যৌনতা নিয়ে পড়ে আছে।
এদিকে যৌনতা নিয়ে এদের চুলকানি থাকলেও, চার বিয়ের এক স্বামীর মাধ্যমে যে এইডস ছড়াতে পারে সে দিকে তাদের দৃষ্টি একেবারেই নেই। কারন মৌলবাদী ইসলাম আবার কনডম ব্যাবহার নিষিদ্ধ ঘোষনা করেছে। ফলে কোন একজন স্ত্রী যদি যৌনতা ভিন্ন অন্য কোন উপায়ে কোনভাবে এইচআইভি পজিটিভ হয়ে পড়ে, তার কাছ থেকে অরক্ষিত যৌনতার মাধ্যমে বাকী স্ত্রীরাও আক্রান্ত হতে পারে।
এ বিষয়ে ইসলাম-বেত্তারা কি বলতে চান?
* ৪৪ টি মন্তব্য
* ১৬১ বার পঠিত,
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৫
comment by: সত্যান্বেষী বলেছেন:
কনডম কেন মোহাম্মদ এমনকি 'আজল'ও নিষিদ্ধ করেছে। 'মহাবিজ্ঞানী' মোহাম্মদ বলেছেন - তোমরা জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা কর আর না কর উভয়ই সমান। মানুষ যা হবার তা কাল কেয়ামত পর্যন্ত হতেই থাকবে।
ভাবুন, তারপরও ইসলাম নাকি মহাবিজ্ঞানময়! কনডম>নো ফার্টিলাইজেশন>নো বার্থ এই কার্যকারণকে সম্পূর্ণ অস্বীকার করে গেছেন এই 'মহাজ্ঞানী' মোহাম্মদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৯
comment by: আরিফুর রহমান বলেছেন: আল্লায় মুখ দিছে, আল্লায় খাবাইবো! ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২১
comment by: মানুষ বলেছেন: ইসলামে যে কোন নেশ জাতীয় দ্রব্য হারাম সূতরাং নেশার কারণে সূচ শেয়ারের প্রশ্ন আসে না। ইসলামে বহু বিবাহের বিধান থাকলেও ব্যাভিচার হারাম সূতরাং সে পথেও এইডস হবার সম্ভাবনা কম। তবে খূঁজলে আরও অনেক ছূতো পাবেন। কোন ধর্মই পূর্নাঙ্গ নয়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২২
comment by: এস্কিমো বলেছেন: কারন মৌলবাদী ইসলাম আবার কনডম ব্যাবহার নিষিদ্ধ ঘোষনা করেছে।
- এইটা কোথায় পাইলেন? সুত্র দেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৬
লেখক বলেছেন: Allah (swt) says in the Qur’an “...Kill not your children on a plea of want; We provide sustenance for you and for them;” (Al-Qur’an 6:151)
মুছে ফেলুন
৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৪
comment by: আরিফুর রহমান বলেছেন: আরব দেশে 'শিশা' কি 'নেশা জাতীয় দ্রব্যে' ক্যাটাগরিতে পড়ে? আরব দেশে এটা বেশ জনপ্রিয়ইতো দেখা যায়!
বাংলাদেশে হুজুরেরা পানের সাথে 'হাদা' নামের একটা জিনিস চিবোয়, ওটায় কি নেশা হয় না?
এক স্বামী 'বিনা কন্ডম' চার স্ত্রীর সাথে সহবাস কি 'ব্যাভিচারে'র ক্যাটাগরিতে পড়ে?
@মানুষ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩২
comment by: মানুষ বলেছেন: ইসলামে যে কোন নেশা জাতীয় দ্রব্যকে হারাম করা হয়েছে। সূতরাং সম্ভবত আপনার দেওয়া লিষ্টের বস্তুগুলো হারামই ধরা যায়।
চার বউ থাকলেও সেটা লাইসেন্সড। সূতরাং ব্যাভিচার হবে না।
বিস্তারিত জানতে ইসলাম বিশারদদের সাথে যোগাযোগ করেন। আমি শুধু কমন সেন্স যেটা বলে সেটা জানালাম।
@ আরিফুর রহমান
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৮
লেখক বলেছেন: তাহলে এক স্ত্রীর এইডস্ থাকলে অন্য স্ত্রীদের মাঝে সেটা ছড়িয়ে দেয়াটা কতটা মানবিক?
মুছে ফেলুন
৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৩
comment by: সত্যান্বেষী বলেছেন: @ এস্কিমো: নিচের এই 'মূল্যবান' হাদিসটি পড়ে বলুন, এর পরও কি আপনার কাছে মনে হয় ইসলাম কনডম সাপোর্ট করে?
On the authority of Jaabir , a man came to the Prophet and said: "I have a slave girl who serves us and waters our date trees. Sometimes I go to her, but I dislike that she should become pregnant by me". The Prophet said: "use coitus interruptus if you like, but whatever has been ordained for her will come." After some time, the man again came to the Prophet and said: "She has become pregnant!" The Prophet told him: "I told you that whatever has been ordained for her will come." [Muslim, Abu Dawood and others].
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৫
comment by: মানুষ বলেছেন: 'লেখক বলেছেন: তাহলে এক স্ত্রীর এইডস্ থাকলে অন্য স্ত্রীদের মাঝে সেটা ছড়িয়ে দেয়াটা কতটা মানবিক?'
আপনি কি স্ত্রী(দে)র সাথে সব সময় কন্ডম ব্যাবহার করে সঙ্গম করবেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫১
লেখক বলেছেন: আমি কি 'ধর্মবিশ্বাসী'? একজন নাস্তিক কি করবে, সেটা তার ইচ্ছে,
কিন্তু একজন ধার্মিক তার ধর্মের হাতে বন্দী।
(ব্যাক্তিগত আক্রমন ছাড়া কি কথা বলা যায় না? মানুষের কাছ থেকে এটা আশা করি নাই :( )
মুছে ফেলুন
৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫০
comment by: সত্যান্বেষী বলেছেন:
@ এস্কিমো:
Bukhari reports:
Abu Saeed said: “We went out with Allâh's Apostle for the Ghazwa of Banu Al-Mustaliq and we received captives from among the Arab captives and we desired women and celibacy became hard on us and we loved to do coitus interruptus. So when we intended to do coitus interruptus, we said, 'How can we do coitus interruptus before asking Allâh's Apostle who is present among us?" We asked (him) about it and he said, 'It is better for you not to do so, for if any soul (till the Day of Resurrection) is predestined to exist, it will exist."
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
১০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫৫
comment by: মানুষ বলেছেন: দুঃখিত, ব্যক্তিগত আক্রমনের জন্য বলিনি। কথাটা আসলে ইন জেনারেলি বলেছি।
কেউ তার স্ত্রী/স্ত্রীদের সাথে সব সময় কনডম ব্যবহার করে সংগম করবে সেটা ভাবা বোকামি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫৮
লেখক বলেছেন: ঠিকাছে।
আমার পয়েন্ট আসলে ছিলো... চার বিয়ে বিষয়ক।
কয়েকটা অসঙ্গতি একত্র করে দেখলে পুরো ব্যাবস্থাটার অনেক ফাঁক ফোকর বেরিয়ে আসে।
ওটাই বলতে চাইছি।
মুছে ফেলুন
১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০১
comment by: অচেনা সৈকত বলেছেন: মানুষ@দাসীদের সাথে যৌনসম্পর্ক তাহলে ব্যভিচার না?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
১২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৩
comment by: মানুষ বলেছেন: হুম সেটা ঠিক। আমি আগেও বলেছি কোন ধর্মই পূর্নাঙ্গ নয়।
চার বিয়েটা বাধ্যতামূলক নয়। কারো ভাল না লাগলে সে একটাই করুক না কেন।
তবে চার বিয়ে করলে পুরুষের বহুগামিতা কিছু কমতে পারে। এইডসের ঝুকি এদিক থেকেও কিন্ত কমে যাচ্ছে।
(বাই ডিফল্ট লুল যারা, তারা এক হাজার বিয়ে করলেও বহুগামি হবে। এই পরিসংখ্যানে লুল বাদ)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৭
লেখক বলেছেন: ধর্ম 'বহুগামিতা' সমর্থন করে! আফসোস!
অথচ, মরালিটির সো-কলড্ উৎস হিসেবে ধর্মের উচিৎ ছিলো সামনের দিকে এগিয়ে যাওয়া। বহুগামিতাকে একটি ঘৃন্য কর্ম হিসেবে আখ্যায়িত করা।
দু্ঃখজনক, যে সেই প্রাচীন ধর্মে উছিলায় এখনো বহুগামিতাকে সমর্থন করা হয়।
আসল বেনিফিসিয়ারি কিন্তু শুধুই 'পুরুষ'। কারন এই ধর্ম পুরুষের জন্য, পুরুষের হাতেই তৈরি।
মুছে ফেলুন
১৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৪
comment by: এস্কিমো বলেছেন: হ, ভাইজান। আপনে তো দেখি হাদিসের কপি পেস্ট সুরু করলেন। প্রশ্নটা ছিল :
কারন মৌলবাদী ইসলাম আবার কনডম ব্যাবহার নিষিদ্ধ ঘোষনা করেছে।
- এইটা কোথায় পাইলেন? সুত্র দেন।
- আর আপনে দেখি নিজেই ফতোয়া বানাচ্ছে। কোথাও কেউ বলেছে কিনা "কনডম" ব্যবহার ইসলামে নিষিদ্ধ। না জানলে বলেন জানি না। শুধু শুধু রামের জায়গার রহিমরে বসান কেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৮
লেখক বলেছেন: দিল্লুর রহমান সাহেবের সাথে কথা বলে দেখতে পারেন। তবে বেচারা মনে হয় বলাকা ধরে টান দেয়ার পর থেকে একটু ট্রাবলের মধ্যে আছেন... ;)
মুছে ফেলুন
১৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৫
comment by: মানুষ বলেছেন: দাসিদের সাথে যৌন সম্পর্কের অনুমতি দেয়া হয়েছে কি? হলে সেটা কোথায়? বিস্তারিত জানতে আগ্রহী @ অচেনা সৈকত
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৯
লেখক বলেছেন: হম.. নাস্তিকের ধর্মকথা এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলো।
মুছে ফেলুন
১৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৯
comment by: এস্কিমো বলেছেন: ব্যক্তিগত জীবনে যে কোন ধরনের নিয়মতান্ত্রিক জীবন যাপন করলে যে এইডস সংক্রামনের সম্ভাবনা কমবে - তা স্বীকার না করাই একটা বোকামী।
তারপরও এইডস এর সংক্রামন পুরাপুরি বন্ধ করার জন্যে অনেক বেশী কিছু করা দরকার।
এখন যদি কেউ একটা বিশেষ ধর্মের প্রতি এলার্জির কারনে কোন সত্যকে অস্বীকার করে তার সাথে তর্ক করা কি ঠিক @ মানুষ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৩
লেখক বলেছেন: কোন সত্যকে...!!
মুছে ফেলুন
১৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৪
comment by: রন্টি চৌধুরী বলেছেন: Allah (swt) says in the Qur’an “...Kill not your children on a plea of want; We provide sustenance for you and for them;” (Al-Qur’an 6:151)
এই আয়াত দ্বারা পোষ্টদাতা কি বুঝলেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৬
লেখক বলেছেন: পোস্টদাতার কোন ইচ্ছে নাই তফসির করার। তবে...
এই আয়াত সহ আরো প্রচুর আয়াত ব্যাবহার করে মৌলবাদীগন প্রচুর ফতোয়া দিয়ে থাকেন।
মুছে ফেলুন
১৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৬
comment by: মানুষ বলেছেন: সময়ের প্রেক্ষাপটে ভাল মন্দের সংজ্ঞা পরিবর্তিত হয়।
ইসলামে চারটা বিয়ে কেন জায়েজ করা হয়েছে এর একটা ব্যাখাতে শুনেছিলাম সে সময়ে নাকি নারীর সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশী হয়ে গিয়েছিল।
ইসলামে নারী অবমাননা করা হয়েছে যেমন তেমন পুরুষ অবমাননাও হয়েছে। মেয়েদের হিজাবে থাকতে বলার অর্থ কি? সব পুরুষ জানোয়ারের অধম, এদের থেকে সাবধানে থাকো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৯
লেখক বলেছেন: হিজাব আসলে পুরুষের জন্যও চুড়ান্ত অপমান। এ বিষয়ে একমত।
মুছে ফেলুন
১৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: হ্যালো পোষ্টদাতা।
এই জাতীয় আয়াত ব্যবহার করে দুই প্রকার মানুষ প্রচুর অপব্যাখা করে থাকে, এবং যার যার স্বার্থে কাজে লাগায়।
এক,
মোলবাদীরা
দুই,
ইসলাম বিদ্বেষী
তাহলে একজন মৌলবাদী আর একজন ইসলাম বিদ্বেষীর মাঝে পার্থক্য খুজে পাই না।
নাস্তিক বিষয়টা অন্য ব্যাপার।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২১
লেখক বলেছেন: আমার পোস্টে... 'মৌলবাদী' শব্দটা উল্লেখ করেছিলাম, মনে হয়!
তবে 'ইসলাম বিদ্বেষী' একটা চুড়ান্ত হাস্যকর টার্ম। এর মানে কি? ইসলামের সমালোচনা করা যাবেনা?
মুছে ফেলুন
১৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৯
comment by: এস্কিমো বলেছেন: সত্যটা হলো যদি একজন মানুষ ধর্মের নির্দেশ অনুসারে জীবন যাপন করে তবে সে এইডস সংক্রামন থেকে নিজেকে বহুলাংশ রক্ষা করতে পারে। এই সত্যটাকে গ্রহন করার মতো মানসিকতা না থাকাটা সত্যই গোড়ামী।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২২
লেখক বলেছেন: আমার পোস্ট পুরোটাই উলঙ্গজীবের 'একমাত্র প্রেসক্রিপশন' জাতীয় ছাগলামির বিপরীতে দেয়া।
এটাকে নিজের গায়ে মেখে নেয়াটা এস্কিমোর শোভা পায় কি? ;)
মুছে ফেলুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৬
লেখক বলেছেন: কমেন্টের ব্যাপারে: 'ধর্মের নির্দেশ' অনুসারে যদি জীবন যাপন না করি, তবে কি এইডস সংক্রমন হতে বাধ্য?
(ধর্ম ছাড়াও সুশৃঙ্খল জীবন যাপন করা যায় মনে হয়)
মুছে ফেলুন
২০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৫
comment by: রন্টি চৌধুরী বলেছেন: হ্যালো মানুষ,
হিজাব নিয়ে একটু কিচ্ঞিত কাহিনী আছে।
আরবে লূ হাওয়া থেকে বাচতে তখন পুরুষ মহিলা সবাই লম্বা আলখেল্লা পড়ত। ত তখন প্রচুর ব্যাভিচার হত যা ব্যাভিচার হিসেবে না দেখে স্বাভাবিক ধরে নেয়া হত। মুহাম্মদ এসে ইসলাম প্রচার করে মুসলিম নারীদের একই ধরনের হিজাব করতে বললেন। যা ওইসব আলখেল্লাই ছিল, একটু বাড়তিও ছিল। উদ্দেশ্য ছিল, যাতে অন্যরা তাদের দেখেই বুঝতে পারে এরা মুসলিম নারী, এদের সাথে ব্যাভিচার করা যাবে না। এটা ছিল একটি ব্যবস্থা।
সেটা ছিল সেই প্রেক্ষাপট। কিন্তু এখন যদি বাংলাদেশের আদ্র গুমোট আবহাওয়ায় কালো বোরখা পড়তে হয় তা হয় অত্যাচার। আমাদের এখানে ধর্ম ঠিকমত চলছে না। দেওয়ানবাগী আর চরমোনাই হচ্ছে আমাদের ধর্মের অনেক বড় কাতারের মানুষ, তাই এ অবস্থা।
অণেক ঝামেলা হয়ে গেছে আমাদের এখানে। তাই ধর্ম বিদ্বেষীও বাড়ছে।
যা হচ্ছে তা দেখে যে কারোরই মাথা খারাপ হবে। কেননা তারা ধর্ম সম্পর্কে জানতে শুরু করলেই অনেক অসঙ্গতি দেখে তাই একপ্রকার ঘৃনা জন্মায়। এটার দায় দায়িত্ব সেইসব মোল্লাদের।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৭
লেখক বলেছেন: রন্টির কমেন্টে জাঝা!
মুছে ফেলুন
২১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৭
comment by: এস্কিমো বলেছেন: আওরঙ্গজেবকে তো আমিও একটা প্রশ্ন করছি, সেতো উত্তর দেয় না। আর আপনি যখন ইসলাম নিয়ে কথা বলবেন - সাধারনভাবে সকল মুসলমানদের গায়ে এসেই পড়ে। তাই একটু জানতে চাইছিলাম আর কি! :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩০
লেখক বলেছেন: জানতে চান, অসুবিধা কি? আমিও তো জানতে চাই।
আপনার আমার উদ্দেশ্য আসলে একই। ধর্মের অপব্যাবহার ঠেকানো।
আপনি ওটাতে বিশ্বাস রাখেন, আমি রাখিনা।
আপনি আওরঙ্গজেবকে ভদ্রভাবে সুধাবেন, আমি তার ভন্ডামীর গোড়া ধরে টান দেবো।
লক্ষ্য কিন্তু একটাই... :)
মুছে ফেলুন
২২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৮
comment by: রন্টি চৌধুরী বলেছেন: ইসলাম বিদ্বেষী মানে যে আপনাকে নির্দেষ করেছি তা তো কোথাও উল্লেখ করি নি প্রিয় ঘনাদা। সমালোচনা আর বিদ্বেষ এক জিনিস না।
তবে হ্যা আপনার পোষ্টের কিছু শব্দ যেমন, 'চুলকানী, রৌশন, এছলাম
এইগুলো দেখে যে কেউ এ পোষ্টকে সমালোচক পোষ্ট না ভেবে বিদ্বেষী পোষ্ট ভাবলে বেচারাকে কি রা যাবে বলেন। :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩২
লেখক বলেছেন: আমি কি তাই বলেছি নাকি? আমিও তো জানতে চাইলাম, যে এছলামের সমালোচনা করা যাবে না নাকি?
তো, চুলকানি, রৌশন, এছলাম শব্দ ব্যাবহার করা যাবেনা তাহলে?
মুছে ফেলুন
২৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩১
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আপনার আমার উদ্দেশ্য আসলে একই। ধর্মের অপব্যাবহার ঠেকানো।
আপনি ওটাতে বিশ্বাস রাখেন, আমি রাখিনা।
এই কথা গুলো ভাল্লাগছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
২৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩৭
comment by: রন্টি চৌধুরী বলেছেন: ধুর মিয়া, মজা পাইতেছি না।
নিজেরে এছলাম বেত্তা (আপনার ভাষায় !!! ;) মনে হচ্ছে।
সো অফ গেলাম।
আওরঙ্গপকেট এর পোষ্ট দেখলাম।
কমেন্ট করে আসছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪১
লেখক বলেছেন: সে ওই পোস্টও দিয়েছে ডেলি সংগ্রামের কপি করে।
এই টা্ইপের ফাউলগুলার জন্য কেউ সঠিক তথ্য জানতে পারে না।
দুখঃজনক!
মুছে ফেলুন
২৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪২
comment by: মানুষ বলেছেন: আলুচণা আসলে মন্দ লাগে না
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪৩
লেখক বলেছেন: সেটাই তো চেষ্টা করছিলাম।
কিন্তু, বাম হাত ঢুকায়া দেওন লাগবোনা কারো? :(
মুছে ফেলুন
২৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪৮
comment by: কেমিকেল আলী বলেছেন: অনেক গবেষক আবার এইডসকে ভুয়া বলে উল্লেখ করে বলেন এইগুলো আসলে ধর্মভীরু কিছু লোকের প্রপাগান্ডা।
সময় হলে দেখি বিস্তারিত দেখা যায় কিনা
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
বর্ননা লিখতে গিয়েই সবসময় ধন্দে পড়ে যাই। কি লিখ্বো, কি লেখা উচিত/অনুচিত। ধু্ত্তোরি! (ঠিক আছে, এ্টাই থাকুক)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
গঠনমূলক কিছু বলতে চাইলে...